আবুল কালাম আজাদ, টেকনাফ।
টেকনাফ মডেল থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া গ্রামে ডাকাতি হচ্ছে মর্মে সংবাদ পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গেলে ডাকাত দলের যুদ্ধ শুরু হয়। এতে পুলিশ ডাকাত বন্দুক যুদ্ধ শুরু হলে ডাকাতের ধারালো দা-এর কোপে সহকারী দারোগা হিরণসহ ১ সিপাহি গুরুতর আহত হয় বলে পুলিশ সূত্র জানায়। এদিকে পুলিশ ডাকাত ধরতে গেলে ডাকাত ধারালো দা দিয়ে পুলিশকে ঘেরাও করলে পুলিশ ৩ রাউন্ড শর্টগানের ফাঁকাগুলি বর্ষণ করেন। এতে ডাকাত রহমত উল্লাহ (২৫) , মোহাম্মদ শরিফ (২৮) গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল হতে বদিউল আলম (৩০), ফরিদুল আলম (৩৫), আবদুল মতলব (৫৫) সহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ তাদেরকে আটক করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার কোর্টে চালান দেন। এ ঘটনা নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

0 Comments