প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের অর্ন্তভুক্ত কক্সবাজার জেলার অন্যতম নাট্যদল কক্সবাজার থিয়েটারের নাটক নীল সমুদ্রের ঝড় মঞ্চস্থ করা হবে।
উলিয়াম সেক্সপিয়রের টেম্পেস্ট অবলম্বনে নির্মিত দর্শকনন্দিত নাটকটি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আগামী ৩ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে।
নাটকটির নাট্য রুপ ও নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য্য। এতে অভিনয় করছেন এড. তাপস রক্ষিত, সুশান্ত পাল বাচ্চু, আবু দাউদ চৌধুরী রিপন, ইঞ্জিঃ আবুল মনজুর, শাহানা মজুমদার চুমকী, গিয়াস উদ্দিন, মুকুল, মোঃ হানিফ, দেবু চৌধুরী, বদরুল আলম লিটন, দোলন পাল, সাগর পাল, ইসমত আরা ইসু, আশুতোষ রুদ্র, অমির দাশ, সুমন দাশ, চুমকী, প্রবাল পাল, তাপস বড়–য়া ও ফাল্গুনী।
কক্সবাজার থিয়েটারের এই সাড়া জাগানো নাটকটি উপভোগ করার জন্য সকল দর্শক শুভাখাঙ্খীদের আমন্ত্রন জানান এড. তাপস রক্ষিত।

0 Comments