মো ঃ ইউনুছ,নাইক্ষ্যংছড়ি
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী চাকঢালা মহিচুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মৌলভী নুরুজামার বিরুদ্ধে হযরত
মুহাম্মদ (সঃ)কে নিয়ে কুঠক্তির অভিযোগ পাওয়া গেছে ।
অভিযোগে জানা যায়,-গত ২৯ এপ্রিল চাকঢালা মহিচুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মৌলভী নুরুজামা দশম শ্রেণীর অষ্টম ঘন্টার মেসকার শরীফ বিষয়ের উপর পাঠদানকালে উদাহরণ দিতে গিয়ে তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) ৫৬ বছর বয়সে কম বয়সী মেয়েকে বিয়ে করা নিয়ে চরিত্র হনন করেন এবং কুঠক্তিমূলক বক্তব্য দেন। এক পর্যায়ে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সঃ)এর পর কোন নবী প্রেরণ করলে ,তাহলে আমাকে (মৌলভী নুরুজামাকে) প্রেরণ করত । এছাড়া তার বিরুদ্ধে ছাত্রীরা কমন রুমে প্রবেশ করে গল্প গোজবসহ যৌন হয়রানী করেন এমন অভিযোগ করেন । এই বিষয়ে চাকঢালা মহিচুন্নাহ দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র রোকেয়া বেগম,পিতা-ছৈদুর রহমান,দশম শ্রেনীর ছাত্রী তছলিমা আকতার এর কাছে জানতে চাইলে তারা বলেন,-আমাদের হুজুর ক্লাস রুমে ঐদিন আমাদের প্রিয় নবীকে নিয়ে কুঠক্তি করেন । যা আমরা এখন আপনাদের বলতে গেলে আমাদের গুনাহ হবে । একই বক্তব্য তিনি মাদ্রাসার শিক্ষকদের অফিস কক্ষে বলেন,বলে জানান মাদ্রাসার শিক্ষক ও উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো ঃ ইউনুছ, শিক্ষক আবু বক্কর সহ একাধিক শিক্ষক । এই বিষয়ে অভিযুক্ত চাকঢালা মহিচুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মৌলভী নুরুজামার কাছে জানতে চাইলে তিনি আমতা আমতা করে অস্বীকার করতে চেষ্ঠা করলে তখন সাংবাদিকবৃন্দ নুরুজামাকে বলেন আপনার ঐ কুঠক্তিমূলক বক্তব্য আমাদের রেকডিং আছে ,এমন জবাবের পর মৌলভী নুরুজামা বলেন তখন শ্রেনী কক্ষে আমি টেনশনে ছিলাম ,তাই আমার সিল্প অব মাউথ হয়েছে । মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ সিরাজ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ফরিদুল আলম,ছৈয়দ কাসেম সাংবাদিকদের বলেন,মাদ্রাসার ছাত্র-ছাত্রী,অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে হযরত মুহাম্মদ (সঃ) নিয়ে কুঠক্তি করেছেন এমন অভিযোগ পেয়েছি । এই কুঠক্তিমূলক বক্তব্যে পুরো এলাকা এখন উত্তপ্ত । এই বিষয়ে এই সুপারের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা না নিলে যে কোন মুহুর্ত্বে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে । এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের পলাতক চেয়ারম্যান তোফাইল আহমদ । পলাতক উপজেলা চেয়ারম্যান তোফাইল ঐ মাদ্রাসার সভাপতি হওয়ায় অভিযুক্ত সুপার মৌলভী নুরুজামার এত দম্ভ । এই ঘটনায় বর্তমানে চাকঢালা ও দক্ষিন চাকঢালাসহ পুরো নাইক্ষ্যংছড়ি এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে । এই ঘটনার পর গত ২মে উক্ত সুপার মাদ্রাসায় উপস্থিত হননি । এই ঘটনার তদন্তে গিয়ে প্রশাসন,গোয়েন্দা সংস্থা সদস্যগন উপরেরাক্ত বক্তব্য পান বলে সাংবাদিকদের জানান ।

0 Comments