ডিবি কক্সবাজার ০৩/০৫/২০১৩ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় হোটেল সী-গাল এ বিশেষ অভিযান পরিচালনা করিয়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক
লিঃ হইতে ২ কোটি ৫লক্ষ টাকার ঋন নিয়ে আত্মসাৎ করার দায়ে আসামী ০১। মোঃ মাজহারুল ইসলাম(স্বপন) মালিকঃ মেসার্স ইন্টারন্যাশনাল ট্রেড কর্পোরেশন,ধানমন্ডি,ঢাকাকে গ্রেফতার করেন।
জানা যায় উক্ত আসামী আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর জয়দেপপুর পৌরাস্তা শাখা ২০০২ সালে ২ কোটি ৫ লক্ষ টাকা ঋন নিয়ে পরিশোধ না করে আত্মগোপন করে আছে। এই সংক্রান্তে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ও অর্থ ঋন ১নং আদালত,গাজীপুর অর্থ জারী মোকদ্দমা নং-৩৬/০৭ রুজু করলে বিজ্ঞ আদালত তাহার বিরুদ্ধে ৬ মাসের সাজা দিয়ে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

0 Comments