জাইতুন নাহার ইতু
সাইদীর মুক্তির দাবীতে আজ জুমা নামাজের পর কক্সবাজার শহরে জামাত শিবির মিছিল বের করলে পুলিশের সাথে প্রচন্ড
সংঘর্ষ হয়।সংঘষে ৪ শিবির ও জামাত কমীর মৃত্যু ও শতাধিক আহত হয়েছে। মৃত একজনের নাম তোফাইল বলে জানা গেছে । সে রুমালির ছড়ার কলিম উল্লার ছেলে । বয়স ১৮। শতাধিক গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
থেমে থেমে সংঘষ অব্যাহত আছে। শহরে বিজিবি র্যাব নামানো হয়েছে । বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মিছিল ঠেকাতে কয়েকশ রাউন্ড গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে। নামাজের পর শুরু হওয়া মিছিল সংঘর্ষে রুপ নিলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। মিছিলের তীব্রতায় পুলিশ চৌধুরী ভবন পয়েন্ট থেকে পিছু হটে মিছিল করার সুযোগ দিতে বাধ্য হয়। হাশেমিয়া মাদ্রাসা এলাকা এলাকা থেকে আরো একটি মিছিল আসলে পুলিশ ঘেরাওয়ের মধ্যে পড়ে। এদিকে সাইদী মুক্তি পরিষদের নামে শহরে মিছিলের জন্য বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়ে বিভিন্ন মসজিদে অবস্থান নেয় জামাত শিবির কমীরা। গোয়েন্দা বিভাগ সুত্রে খবর পেয়ে আজ সকাল থেকে পুলিশ বিভিন্ন গাড়ী তল্লাশি করতে থাকে। পুরো শহরের মসজিদে কড়া নজরদারি চালায় । নামাজ শেষ হওয়ার পর শহর জুড়ে মিছিল শুরু হয়। শহরের বামিজ মাকেট ,রুমালির ছড়া, তারাবনিয়ার ছড়া এলাকায় মিছিলের তীব্রতায় পুলিশ অসহায় হয়ে পড়ে। জামাত শিবিরের ইটের আঘাতে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়।

0 Comments