Advertisement

কক্সবাজারে জামায়াতের ৪৮ ঘণ্টার হরতা


জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
দুপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের সহিংসতার ঘটনায় দুই জন নিহত হয়েছেন।  উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার জুমার নামাজের পর জামায়াত কর্মীরা মিছিল নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায় বলে পুলিশ সুপার আযাদ মিয়া জানান।
তবে জেলা জামায়াতের সেক্রেটারি দাবি করেন, পুলিশের গুলিতে তাদের চার কর্মী নিহত হয়েছে।
তার দাবি, নিহতরা হলেন কক্সবাজার সদরের গোদারপাড়ার করিম উল্লাহর ছেলে হাশেশিয়া মাদ্রাসার ছাত্র তোফায়েল আহমদ (২০), সদরের পিএমখালী ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে আবদুল্লাহ (৪৫), চট্টগ্রামের সাতকানিয়ার হামিদ আলীর ছেলে সালেহ আহমদ (৪০) এবং সদরের ইসলামপুরের ধর্মছড়ার নুরুল আলমের ছেলে নুরুল হক।
শনিবার বেলা ২টায় নিহতদের জানাযা হবে বলে তিনি জানান।

Post a Comment

0 Comments