Advertisement

লিংকরোড মুহুরী পাড়ার প্রবীণ মুরব্বী মোহাম্মদ শফির ইন্তেকাল



মোবারক উদ্দি নয়ন॥ ১৯/০২/২০১৩ইং
লিংকরোড মুহুরী পাড়ার প্রবীণ মুরব্বী মোহাম্মদ শফি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....... রাজেউন)। দীর্ঘদিন
বার্ধক্যজনিত রোগে ভোগার পর গতকাল ১৮ ফেব্রুয়ারী’১৩ রাত ১০টা ২৫ মিনিটের সময় মুহুরী পাড়াস্থ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতী, নাতনীসহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আজ ১৯ ফেব্রুয়ারী দুপুর ২টার সময় বাঁশখালীর চেচুরিয়া গ্রামে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। মৃত মোহাম্মদ শফি ছিলেন একজন সহজ সরল ও সমাজসেবক। তাঁকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ১ম ছেলে বর্তমানে কক্সবাজার সদর মডেল থানার এসআই মোহাম্মদ ইউছুফ। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এলাকাবাসী।

Post a Comment

0 Comments