Advertisement

অধিনায়ক রুবেলের চমক : ১৩ রানে জয়ী সেভেনস্টার

সংবাদ বিজ্ঞপ্তি
সম্প্রতি শহরের নুনিয়াছড়া খানেকা মাদ্রাসা সংলগ্ন মাঠে প্রীতি ম্যাচ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গত রবিবার অধিনায়ক মোঃ রুবেল হাসান মুন্নার নেতৃত্বে সেভেনস্টার ক্রিকেট একাদশ অপরপ্রান্তে মুখোমুখি হন বীচ ক্রিকেট একাদশ প্রীতি দল ১০ ওভার করে খেলেন। খেলার শুরুতে টস জিতে সেভেন স্টার ১০ ওভারে ৭০ রান করে। সেভেনস্টারের পক্ষে সন্তোষজনক রান করে ভাল অবস্থানে নিয়ে যায় অধিনায়ক রুবেল হাসান মুন্না। ৭০ রানের জবাবে মাঠে নামে নোমান বীচ ক্রিকেট একাদশ অধিনায়ক
রুবেলের বোলারদের তুপের মুখে পড়ে ৫৭ রানে অল আউট করে গুড়িয়ে দেন নোমান বীচ ক্রিকেট একাদশ। অনুষ্ঠিত ক্রিকেট খেলায় অধিনায়ক রুবেলের চমক নিয়ে ১৩ রানে জয়ী হয় সেভেনস্টার। সফল অধিনায়ক রুবেল ও পরাজিত দলের অধিনায়ক রাজিন সালেহ ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে। খেলার বিজয়ী দলকে ট্রপি দেওয়া হয়।

Post a Comment

0 Comments