নিজিস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়ের ক্যাং পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি সেমিপাকা বসত বাড়ি সম্পুর্ণ পুড়ে ছাই হয়েছে।
জানা গেছে, ক্যাং পাড়ার হীরা লাল বড়–য়ার পুত্র সুশীল বড়–য়ার বাড়িতে অসাবধানতাবশত ৮ জানুয়ারী সকালে অগ্নিকা- সংগঠিত হয়। অগ্নিকান্ডে বাড়ির স্বর্ণালংকার, ফার্নিচার, কাপড়-চোপড়, টিভি-ফ্রিজ ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। আগুন লাগার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
জানা যায়, শহরের বৌদ্ধ মন্দির সড়কের ‘সুবর্ণ টেইলার্সের’র মালিক সুশীল বড়–য়া এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্তের পাশাপাশি সপ্তাহ পুর্বে পুত্রকে বিবাহ করিয়েছেন। এতে বিবাহের সব মালামালও পুড়ে ছাই হয়।

0 Comments