Advertisement

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার


আনোয়ার হাসান চৌধুরী
কক্সবাজারের টেকনাফ উপকুলীয় নোয়াখালী এলাকায় ডাকাত-পুলিশের বন্দুক যুদ্ধে ‘মালেক’ নামে এক ডাকাত রোববার ভোর রাতে নিহত হয়েছে। এ সময় ৩ পুলিশ
আহত হয়। আটক করা হয়-এক রোহিঙ্গাসহ ৩ জন ডাকাত। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি বন্দুক, ১৩ রাউন্ড গুলি, ১টি রামদা, ৫টি মুখোশ, মোবাইল ১২টি ও ২০ হাজার ৮শ’ টাকা উদ্ধার করেছে।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্তি পুলিশ সুপার বাবুল আকতার জানিয়েছেন, টেকনাফের পশ্চিম উপকূলীয় মেরিন-ড্রাইভ সড়কে সংঘটিত গণডাকাতির ঘটনায় পুলিশ জড়িত ‘শফিক ও নুর মোহাম্মদ’ নামের ২ জন ডাকাতকে গত শুক্রবার আটক করে। তাদের স্বীকারোক্তি মতে, সংঘঠিত ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ রোববার ভোর রাতে ডাকাতের আস্তানা উপকুলীয় নোয়াখালী পাহাড়ী এলাকায় অভিযান চালায়।
এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে গুলি বর্ষণ করে। এতে পুলিশও পাল্টা গুলি করে। এতে পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে মালেক ডাকাত ঘটনাস্থলে নিহত হয়। আহত হয়-পুলিশের এক এসআইসহ ৩ পুলিশ।
গুলি বিনিময়ের এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যাবার সময় ৩ জন ডাকাতকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতের লুন্ঠিত মালামাল ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে। আহত পুলিশদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Post a Comment

0 Comments