আবদুর রহিম সেলিম
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে রাজিয়া বেগম (৩৪) নামে এক প্রসুতি মহিলার স্তন কেটে ফেলেছে ওয়ার্ড বয়। সন্তান প্রসবের পর স্তনে সামান্য ব্যাথা
অনুভব হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ওয়ার্ড বয় গোলাম আকবর (৩০) নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রাজিয়ার স্তন অপারেশন করে কেটে ফেলে। পরে রাজিয়ার অবস্থা আশংকা জনক হওয়ায় কক্সবাজারস্থ ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল ১৩ জানুয়ারী রাজিয়ার স্বামী মোঃ আব্দু জব্বর বাদী হয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। জানাযায়, রাজাপালং শীলেরছড়া গ্রামের মোঃ আব্দু জব্বরের স্ত্রী রাজিয়া বেগম ২৬ ডিসেম্বর সন্তান প্রসব করেন। বাম স্তনে সামান্য ব্যাথা অনুভব হলে গত ৭ জানুয়ারী স্বামী ও শশুর পক্ষের লোকজন তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়া গেলে হাসপাতালের ওয়ার্ডবয় গোলাম আকবর অপারেশনের নামে স্তন কেটে ফেলে। রাজিয়ার স্বামী ও শশুর পক্ষের লোকজন জানান, রাজিয়া ও নবজাতকের অবস্থা অবস্থান সংকটাপন্ন। এমএসএফ হাসপাতালে আসা একাধিক রোগীর অভিযোগ ওয়ার্ডবয় গোলাম আকবর দীর্ঘ দিন ধরে এমএসএফ হাসপাতালের অভ্যন্তরে ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীকে অপারেশনের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, অভিযোগের তদন্ত চলছে।

0 Comments