Advertisement

উখিয়ায় অঘোষিত বাস টার্মিনাল থেকে ৪টি গাড়ী আটক


উখিয়া প্রতিনিধি
উখিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪টি যানবাহন আটক করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল সোমবার দুপুর ২টায় উখিয়া ষ্টেশন থেকে সী-
লাইন ও কক্স লাইন সার্ভিসের ৪টি গাড়ী আটক করে।
জানা গেছে, উখিয়া স্কুল গেইটের সামনে এসব যানবাহন গুলো যত্রতত্র পার্কিং ও যাত্রী উঠা নামা করায় সর্বসাধারন ও স্কুল গামী ছাত্র-ছাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল বা স্কুলে আসা যাওয়া করতে হয়। ব্যস্ততম এলাকায় অঘোষিত বাস টার্মিনাল গড়ে তোলে সর্বসাধারণের ও স্কুল/মাদ্রাসা গামী ছাত্র-ছাত্রীদের চলাচলের ক্ষেত্রে বিঘœ সৃষ্টি করার ধারাবাহিকতায় সাম্প্রতিক কালে উক্ত স্থানে একাধিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে উখিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আল রশিদ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ করেন। নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম স্কুল গেইটের সামনে কোন প্রকার গাড়ী পার্কিং ও যাত্রী উঠা নামা না করার জন্য সর্তক করে দিলেও সংশ্লিষ্ট সী-লাইন ও কক্স-লাইন সার্ভিস তাদের অবৈধ যাত্রী বাণিজ্য অব্যহত রাখে। উখিয়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, সড়কে যত্রতত্র গাড়ী পার্কিং করার দায়ে গাড়ী গুলো জব্দ করা হয়েছে। আজ মঙ্গল বার সংশ্লিষ্টদের উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর আদালতে হাজির করা হব্।ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments