Advertisement

১৭ বিজিবি কক্সবাজার এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বার্তা পরিবেশক
গত ০১ সেপ্টেম্বর ২০১২ তারিখে কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, বিজিবি চট্টগ্রাম সেক্টরের
সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জিল্লুল হক, পিএসসি, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি, উপ-অধিনায়ক মেজর মোঃ মেফতাহ-উল-ইসলাম, উপ-সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান এবং ১৭ বিজিবির অন্যান্য সকল স্তরের সদস্যবৃন্দ। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
গত ০১ সেপ্টেম্বর ২০১২ তারিখে ফজরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল এবং পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। অতঃপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি দরবারের মাধ্যমে ইউনিটের সকল স্তরের সদস্যদের সাথে সভা করেন। দুপুরে এ উপলক্ষ্যে প্রীতিভোজের আয়োজন করা হয়, এতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি, উপ-অধিনায়ক মেজর মোঃ মেফতাহ-উল-ইসলাম, উপ-সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান এবং ১৭ বিজিবির অন্যান্য সকল স্তরের সদস্যবৃন্দ ছাড়াও প্রধান অতিথি হিসেবে বিজিবি চট্টগ্রাম সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জিল্লুল হক, পিএসসি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকেলে ‘‘পাগলা জিমখানা’’ নামক বিজিবির ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতেও সকলের সাথে সৈনিকদের পরিবারবর্গও উপস্থিত ছিল। এরপর রাতে দিবসের সর্বশেষে ‘‘শরতের আনন্দধারা’’ নামক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সৈনিকগন বিভিন্ন গান, কৌতুকাভিনয় পরিবেশন করে এবং কক্সবাজারের স্থানীয় রিগাল ব্যান্ড এর পরিবেশনায় লাইভ কনসার্টের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সকল সদস্যগন সদা সীমান্ত রক্ষা, চোরাচালান দমন এর পাশাপাশি বর্তমান গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শত ব্যস্ততার মাঝে বিজিবি সদস্যদের এ ধরণের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজনে নিজেদের দায়িত্ব আরও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার মানসিকতা সৃষ্টি হবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন ।

Post a Comment

0 Comments