সংবাদদাতা
কক্সবাজারের পুর্ব খরুলিয়ায় র্দূবৃত্তদের হানায় জোসনা আক্তার (১৩) ও হামিদ হোসন রানা (১৫) নামের ২ জনকে র্দূবৃত্তরা গুরুতর আহত করেছে বলে জানা যায় । সরে
জমিনে জানা যায় গত ২ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় পুব শূত্রতার জের ধরে জনৈক ছিদ্দিক আহমদের নেতৃত্ব ৩ থেকে ৪ জন র্দূবৃত্ত এসে তাদেরকে দারালো কিরিচ দিয়ে ব্যাপক জখম করে। পরে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার জানান এখনো জোসনা আক্তারের ঞ্জান ফিরেনি এবং জোসনার মাথায় ১৪টি শেলাই দেওয়া হয়েছে হামিদ হোসেনের অবস্থা মোটামুটি ভাল । এ দিকে আহত জোসনা আক্তার ও হামিদ হোসন রানা পুর্ব খরুলিয়ার ডেঙ্গাপাড়ার নিবাসী মৃত. উলা মিয়া সওদাগরের সন্ত্রান বলে জানা যায় । আহত জোসনা আক্তারের ভাই ছলিম ও শফিক জানায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছে ।

0 Comments