Advertisement

১০ মামলায় মাহফুজুরকে ৪ মাসের আগাম জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাচাল বলায় সারা দেশে দায়ের করা পৃথক ১০টি মানহানি মামলায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে ৪ মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার মাহফুজুর রহমানের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মাহফুজুর রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করীম ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল। গত ৩০ মে লন্ডনে প্রধানমন্ত্রীকে বাচাল বলার কারনে তার বিরুদ্ধে চট্টগ্রামে তিনটি, কক্সবাজার, দিনাজপুর, রংপুর, সিলেট, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও পিরোজপুরে একটি করে মানহানির মামলা দায়ের করা হয়। এসব মামলায় রোববার হাইকোর্ট তাকে আগাম জামিন দেন। প্রসঙ্গত, গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দ¤পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এক পর্যায়ে তিনি সাংবাদিক দ¤পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবি ওঠে। এর মধ্যেই একুশে টেলিভিশনে প্রচারিত নতুন আরেকটি ভিডিওতে মাহফুজুর রহমানকে বলতে দেখা যায়, ‘আরে, প্রাইম মিনিস্টার কত না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।’

Post a Comment

0 Comments