নিজস্ব প্রতিবেদক
স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও জেলা প্রসাশকের মধ্যে মতপার্থক্য ও সমন্বয়হীনতা দূর করতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপি জেলা প্রশাসক সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। রোববার সকালে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া এসব কথা জানান। মোশাররফ হোসেন ভূইয়া বলেন, আমি বলবো না কোন কনফ্লিক্ট বা মতবিরোধ আছে। আধুনিক ব্যবস্থাপনায় কনফ্লিক্ট বা দন্দ্ব কোন নেতিবাচক ধারণা নয়। আমরা কনফ্লিক্ট সমাধান করতে পারি তবে সেটি ইতিবাচক। তিনি আরো বলেন, এখানে আমাদের চ্যালেঞ্জ হলো বিভিন্ন স্টেকহোল্ডার, বিভিন্ন মন্ত্রনালয়ের কর্মকর্তাও সরকারী কর্মকর্তাদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার মাত্রাকে বাড়ানো। ওই সম্মেলনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহামনে সাথে সাক্ষাৎ অধিবেশন ছাড়াও ৩৮টি মন্ত্রণালয় ও বিচার স¤পর্কিত বিষয়ে আলোচনা হবে। এছাড়া দেশে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

0 Comments