Advertisement

শাহারবিলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে অপহরণ করার অভিযোগ

এস এম হান্নান শাহ
চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে অপহরণ করার অভিযোগ উঠেছে। জানা গেছে, শাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী এলাকার মৃত কাদের বকসুর পুত্র জামাল হোসেন(৪৫) ইতোপূর্বে তার ভাতিজি মৃত জাফর আলমের কন্যা জোসনা বেগম(৩০)কে শ্লীলতাহানি করে ধর্ষণ করার চেষ্টা  চালায়। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা রুজু করেন।যার মামলা নং-৪৫৫(২/১১/১১)ইং। আসামী জামাল হোসেন তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য জোসনা বেগমকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে।এর জের ধরে গত ৭ জুলাই দিবাগত রাত ২টার দিকে জোসনা বেগম একই এলকায় বাবার বাড়ীতে অবস্থানের খবর পেয়ে জামাল উদ্দীন এর নেতৃত্বে স্বশস্ত্র একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তার পরিবারকে জিম্মি করে ২ সন্তানের জননী জোসনা বেগমকে অপহরণ করে নিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত জোসনা বেগমের কোন খোঁজ মেলেনি। এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments