এম. রায়হান চৌধুরী, চকরিয়া
চকরিয়ায় যুবতী অপহরণের আটদিন পরও উদ্ধার না হওয়ায় পরিবার পরিজনের চরম হতাশায় রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কোনাখালী ইউনিয়নের আবদুল হাকিম পাড়ার জাহাঙ্গীর আলম তার বাড়ীতে বন্যার পানিতে প্লাবিত হওয়ার কারণে পেকুয়ার উপজেলার বাগগুজারা এলাকায় ছোট বোনের বাড়ীতে তার ষোড়শী কন্যা ১৫ বছরের যুবতীকে পানি থেকে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু একই ইউনিয়নের দক্ষিণ কোনাখালী এলাকার ফিরোজ আহামদের পুত্র হান্নান উদ্দিন(২৫) ঘটনার ১ বছর পূর্ব থেকে অপহৃত ওই যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। যুবতীর পিতা বেকার ও বখাটে ছেলের প্রস্তাব প্রত্যাখান করে। এতে বখাটে যুবক হান্নান উদ্দিন বিভিন্ন ভাবে যুবতীকে উঠিয়ে নেয়ার পায়তারা চালিয়ে আসছিল। গত ৩০ জুন রাত ৯টার দিকে ফুফু আম্মার বাড়ী থেকে প্রয়োজনে বাহির হয়। ওৎ পেতে থাকা হান্নান উদ্দিনের নেতৃত্বে ৪/৫ জন দূর্বৃত্ত তাকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের পিতা জাহাঙ্গীর আলম স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনসহ মান্যগন্য ব্যক্তিবর্গদের কাছে বিছার দায়ের করে। স্থানীয়ভাবে কোন সুরহা না হওয়ায় গত ৪ জুলাই পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। অপহৃত যুবতীর ৮ দিন পার হয়ে যাওয়ার পরও উদ্ধার না হওয়ায় চরম হতাশায় ভোগছে।

0 Comments