ইব্রাহীম খলিল ঈদগড়
রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল ৮জুলাই সকাল সাড়ে ১০টায় ঈদগড় ঢালার পানেরছড়া ঢালায় এ ডাকাতি সংঘটিত হয়। প্রাপ্ত তথ্যে প্রকাশ, কক্সবাজার থ-১১-০৭১৬ নং সি এন জি গাড়িটি ঈদগড় থেকে ঈদগাঁও যাওয়ার পথে ঈদগড় পানেরছড়া ঢালায় পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা মুখোশ পরিহীত ৪ জনের ডাকাত দল অর্তকিত ভাবে হামলা চালায়। ডাকাতদল এসময় যাত্রীদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা,মোবাইল সেট, ব্যবহারের স্বর্ণ সহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। গাড়িতে থাকা যাত্রী নাইক্ষ্যংছড়ির তুমব্র“ঘোনা পাড়ার আব্দুল মালেকের পুত্র ছালাউদ্দিন,স্ত্রী রোকসেনা আক্তার, ঈদগড় রোলার সার্ভিস ফাউন্ডেশন কর্মকর্তা আব্দু রহিম এবং ড্রাইভার নুরুল আমিন জানান,৪ জনের ডাকাত দলের মধ্যে ১জনের হাতে একটি লম্বা বন্দুক এবং বাকীদের হাতে ৩টি রাম দা ছিল। ডাকাতরা বন্দুক এবং দা দিয়ে আমাদেরকে জিম্মি করে আমাদের সর্বস্ব লুটে নেয়। এসময় ঢালায় টহলরত ঈদগড় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে যাত্রীরা জানান। এব্যপারে ঢালায় টহলরত ঈদগড় পুলিশ ক্যাম্পের হাবিলদার জগদিশ বড়–য়া জানান, সৌদিআরব থেকে আসা একজন প্রবাসীকে নিরাপদে বাড়িতে পৌঁছানোর জন্য তাকে আমরা ঈদগড় ধুমছাকাটায় স্কট দিয়ে পৌঁছিয়ে দিই। আমরা পুনরায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এই ডাকাতি সংঘটিত হয়। পরে রামু থানা ওসির নির্দেশে ঈদগড় পুলিশ ক্যাম্পের আই সি জাহাঙ্গীর আলম সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাউকে আটক করতে সক্ষম হননি।

0 Comments