Advertisement

শিশুদের নিরাপত্তায় জেলা পুলিশের কর্মশালা ­­­­­­­­­­


প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, শিশুদের নিরাপত্তায় সকলকে যতœশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যত
দেশের কর্ণধার। আর ভবিষ্যত প্রজন্মকে সুন্দর ভাবে বেড়ে উঠতে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তিনি ২৮ জুলাই দুপুরে ইউনিসেফের সহযোগিতায় জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত পুলিশ সদস্যদের শিশু বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্টানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর শিশুর সুরক্ষায় রক্ষায় শিশুদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে পুলিশ সদস্যদের আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার, জেল সুপার মোকাম্মেল হোসেন, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ইউনিসেফের প্রতিনিধি শাহনেয়াজ শাহারী ও লুনা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ডিআইওয়ান আবুল কাশেম, দৈনিক কক্সবাজারবাণীর সম্পাদক ও আমাদের সময়ের আঞ্চলিক প্রধান ফরিদুল মোস্তফা খান। কর্মশালায় জেলা পুলিশে কর্মরত পদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

Post a Comment

0 Comments