Advertisement

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১


মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবদুল জব্বার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার বিকাল ৪ টার দিকে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আবদুল জব্বার ওই এলাকার মৃৃত গোলাম কুদ্দুসের ছেলে।
স্থানীয় লোকজন জানান, বৃষ্টির পানি চলাচল ও সীমানা বিরোধের জের ধরে সুলতান ও আবদুল জব্বারের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে সুলতান তার কয়েকজন সহযোগী নিয়ে আবদুল জব্বারকে মারধর করে । পরে গুরুতর আহতাবস্থায় জব্বারকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মহেশখালী থানার পরিদর্শক (ওসি) রণজিত কুমার বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Post a Comment

0 Comments