হাসান তারেক মুকিম, রামু
ইউএসএ আইডি ও ইকোর যৌথ অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহযোগীতায় এসএআর পিভির মাধ্যমে কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের বন্যা দূর্গত
মানুষের মাঝে ২৪ লক্ষ টাকার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত ইউনিয়নের ৮শ দরিদ্র পরিবারের প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাউল, ৫ কেজি ডাল, সাড়ে ৭ কেজি তেল, ৫ প্যাকেট ওআরএস স্যালাইন, নগদ ৫শ টাকা দেওয়া হয়। ১৬ জুলাই সোমবার সকাল ৯ টায় চাকমারকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ নগদ ত্রান সহায়তা প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন, চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি মোঃ জয়নাল, ফুড মনিটরিং অফিসার শহীদুল আলম, বাবুল হোসেন, এসএআরপিভি’র আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাহামুদুল আলম, নির্বাহী প্রধান শহীদুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব সরূপা পাল, ইউপি সদস্য মোঃ ইউসুফ, আজিজ আহাম্মদ, মোঃ হাছান, মোস্তাক আহাম্মদ, ফরিদুল আলম, মোস্তফা কামাল সিকদার, নুরুল আমিন, মাওলানা শফি উল্লাহ, মহিলা ইউপি সদস্য আল মর্জিনা, সাহেদা বেগম, মরিয়ম বেগম প্রমূখ। ত্রান বিতরন কালে চাকমারকুল ইউনিয়নের পশ্চিম পাড়ার ৮০ বছর বয়সী বৃদ্ধ টুনু মিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, এক অর পর এক বইন্যার পানি এ আরার ঘর বারির ধান চইল বে¹িন নষ্ট অই গিইয়য়। এ হষ্টর সমত অনরার জিনিস পাতি টিয়া পয়সা পাইঅরে বেশী খুশি লাগের। অ বাজি অনারাল্যাই দোয়া গইজ্যম।

0 Comments