Advertisement

ডুলাহাজারা হেতালবুনিয়া খাল দখলে নিয়েছে শাসকদলের ৩ নেতার দখলে


এসএম হান্নান শাহ, ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়ার ডুলাহাজারা হেতালবুনিয়া খাল দখলে নিয়েছে শাসকদলের ৩ নেতা। এতে করে খাল দিয়ে পানি চলাচল বন্ধ থাকায় পানিতে ডুবে আছে বেশ কিছু পরিবার।
এনিয়ে ক্ষতিগ্রস্তরা ১৪জুলাই উপজেলা নির্বাহী কর্মকতার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা, হেতালবুনিয়াঘোনা খাল ও জমি মালিক যথাক্রমে: সমীর, মো: আলী, নুরুল আবছার, নুরুল আমিন, জিয়াবুল হোসেন, আবুল কাসেম,গিয়াস উদ্দিন, নাছির আহমদ, আছাদ আলী, আক্তার হোসেন ছরওয়ার কামালসহ ৩০জনের স্বাক্ষরিত ও লিখিত অভিযোগে জানিয়েছেন, শাসকদলের নাম ভাঙ্গিয়ে বৈরাগিরখিলের ডা: ফরিদুল হক, বালুরচরের ডা: আলী হোছন ও রং মহলের সিরাজুল হকের নেতৃত্বে ১০/১৫জন ব্যক্তি ডুলাহাজারা হেতালবুনিয়াঘোনা পানি চলাচলের খালটি জোর পূর্বক দখলে নিয়েছেন। দখলবাজরা খালের উপর ৪/৫টি ফাঁদ বসিয়ে মৎস্য চাষ করছেন। অভিযোগকারীরা দাবী করেছেন, খালটি তাদের নিজস্ব জমির উপর প্রতিষ্টিত। তবুও এলাকার স্বার্থে প্রশাসন ওই জমির উপর খাল খননের ব্যবস্থা নেয়ায় তারা বাধা দেন। বর্তমান সময়ে এসে জমি মালিক ও স্থানীয় শতশত চাষাদের পানিতে ডুবিয়ে রেখে ক্ষমতার প্রভাব বিস্তার কলে দখলে রেখেছেন। এনিয়ে জমি মালিক ও কৃষকরা বাদী হয়ে ১৪জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে একটি ৩জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন বলেন, কারা এ খালটি দখলে নিয়েছে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। মূলত: বিএটিসির আওতায় এ খালটি খনন করা হয়েছে ভালমানের চাষাবাদ নিশ্চিত করতে।

Post a Comment

0 Comments