Advertisement

ঈদগড়ে জাল নোট চক্র সক্রিয়


ইব্রাহিম খলিল,ঈদগড়
রামু উপজেলার ঈদগড় বাজার সহ এলাকার সর্বত্রে এখন জাল টাকার ছড়াছড়ি। মাছ বাজার থেকে শুরু করে কাঁচা বাজার,মার্কেট,ষ্টেশনের সব জায়গায় ছড়িয়ে পড়েছে জাল
টাকা। মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। জালিয়াত চক্ররা ১’শ টাকার জাল নোটকে অভিনব কায়দায় ৫’শ টাকা বানিয়ে ব্যবসায়ীদেরকে প্রতারিত করছে। বিশেষ করে বৃহত্তর ঈদগড়ের গ্রামঞ্চলের সহজ সরল মানুষ এ প্রতারণার বেশি শিকার হচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছেন গত বছর ঈদগড়ে একজন লোক ৫শ টাকা জাল নোট নিয়ে আটক হয়েছিল। তবে উল্লেখযোগ্য কোন জাল নোট উদ্ধার হয়নি। ঈদকে সামনে রেখে ঈদগড়ে জালনোট চক্র এখন বেপরোয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাল টাকা চক্রের একাধিক চক্র এখন ঈদগড় বাজারে বেশ তৎপর। তারা নতুন নতুন কৌশল নিয়ে বাজারে সক্রিয়। বর্তমানে ১’শ, ৫’শ ও ১হাজার টাকা নোটের পাশাপাশি ৫০টাকার জাল নোট বাজারে লক্ষ্য করা যাচ্ছে। এতে করে বাজারমুখী নিম্ন আয়ের সহজ সরল মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি বিপাকে পড়েছেন। এ প্রসঙ্গে ঈদগড় বাজারের এক ব্যবসায়ী বলেন, রমজান শুরু থেকে প্রতিদিনেই দু’একটি জাল নোট ধরা পড়ে। জামেলা এড়ানোর জন্য ক্রেতাকে ভাল ভাবে বিদায় দিয়ে থাকে। ঈদের বেচাকেনার চাপে নোট দেখে খুব একটা চেনার উপায় থাকেনা। কোনটা আসল আর কোনটা নকল। অনেক সময় এসব টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। ঠুটারবিল এলাকার এক মাছ ব্যবাসায়ী জানান, গত এক সপ্তাহে দুই বার তিনি জাল নোট নিয়ে প্রতারিত হয়েছেন। একাধিক সূত্রে জানায়, বৃহত্তর ঈদগড়ে জালিয়তদের বিশাল সিন্ডিকেট ঈদগড় বাজার নিয়ন্ত্রন করছে।

Post a Comment

0 Comments