Advertisement

শহরের বার্মিজ মার্কেটে বেয়াইনীর হামলায় অপর বেয়াইনী ও পুত্রবধূ আহত


নিজস্ব প্রতিবেদক
পূর্ব শত্রুতার জের ধরে শহরের বার্মিজ মার্কেট এলাকায় বেয়াইনীর হামলায় আহত হয়েছেন অপর বেয়াইনী ও পুত্র বধূ। গত সোমবার দুপুর ৩ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
এতে আহতদের মধ্যে বার্মিজ মার্কেট, হাজী মার্কেট এলাকা আমির হোসেনের স্ত্রী শাহিদা হোসেন সোমবার রাতে সদর মডেল থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন। এতে আসামি করা হয়, শের আলী, সাজেদা বেগম, হেলাল, গুল বাহার বেগম ও সায়েরা বেগকমকে। এজাহারে বাদিনীর অভিযোগ হচ্ছে, আসামিরা ইতঃপূর্বেও তাদেরকে চলাচলে বাধা ও হুমকি ধমকি দিয়ে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কিছুদিন আগে তা নিস্পত্তিও করেদেন। কিন্তু আসামি শের আলী গংরা আকস্মিক ভাবে ঘটনার সময় তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে তারা উপস্থিত বেয়াইনী ও পুত্রবধূসহ এই বংশের সবাইকে নির্মূল করে দিতে মারাত্মক হিংস্র রূপ ধারণ করে ক্ষান্ত হননি, যাওয়ার সময় তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রও ছিনতাই করেন। এছাড়া আসামিরা বাদিনীর স্বামীর দোকানও ভাঙচুর চালায়। আহতদের সকলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আহত সৎ মায়ের নাম মাহফুজা বেগম।

Post a Comment

0 Comments