Advertisement

ঈদগাঁ পুলিশ তদন্ত কেন্দ্র জনবল সংকট


ঈদগাঁ প্রতিনিধি
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে দীর্ঘদিন ধরে টু আইসি না থাকায় ভুক্তভোগী ফরিয়াদীরা ভোগান্তিতে পড়েছে। তাছাড়া আইসিকে ও প্রায় সময় পাওয়া যায়না বলে অনেকেই
জানান। জানা যায, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে টু আইসি হিসাবে এসআই সেকান্দর অল্প দিনের ব্যবধানে বদলী হয়ে অন্যত্রে চলে যাওয়ার পর হতে উক্ত পদে আর কোন এসআইকে দায়িত্ব দেয়া হয়নি। এতে করে বিভিন্ন মামলার তদন্তে ভুক্তভোগীরা হয়রানী শিকার হচ্ছে। সূত্রে প্রকাশ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ১জন আইসি, ১জন টু আইসি ও ৩জন এ এস আই সহ ২০এর অধিক কনষ্টেবল সহ জনবল কাজ করে আসছে। সর্ব শেষ টু আইসি হিসাবে এসআই সেকান্দার গত ৩০জুন বদলী হয়ে কুমিল্লার মুরাদ নগর থানায় যোগাদান করেন। সে হিসেবে ১ জুলাই থেকে এ তদন্ত কেন্দ্রে ১জন টু আইসি ও ১জন এএসআই কর্মরত নেই। যার কারণে সদর উপজেলার ১০ইউনিয়নের মধ্যে প্রায় ৮ইউনিয়নের আওতাধীন উক্ত তদন্ত কেন্দ্র পরিপূর্ণতা পাচ্ছেনা। এ ব্যাপারে আইসি কবির হোসেনের সাথে কথা হলে তিনি জানান এটা কর্তৃপক্ষের ব্যাপার। জানা গেছে, তদন্ত কেন্দ্রে আইসি ও টু আইসি একজন আরেক জনের পরিপুরক। এদের মধ্যে একজন সিনিয়র অন্যজন জুনিয়র এক সময় এসআই রাজু আহমদের আমলে অত্র তদন্ত কেন্দ্রে তিন জন এসআই এবং চার জন এ এস আই কর্মরত ছিল। এসআই ও টু এসআইদের দৈনন্দিন দায়িত্বের মধ্যে রয়েছে অপরাধীদের গ্রেফতার মামলার তদন্ত করা আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মহাসড়কের নিরাপত্তা বিধান ও ডাকাতি প্রতিরোধ। দীর্ঘদিন টু আইসি নিয়োগ না হওয়ায় উপরোক্ত দায় দায়িত্বের চরম ব্যর্থ ঘটছে তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায়। সচেতন মহল অত্র তদন্ত কেন্দ্রে অবিলম্বে টু আইসি নিয়োগ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments