বার্তা পরিবেশক
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দক্ষিন সুন্দরীপাড়া এলাকায় নরুল ইসলামের দোকানে কেন্দ্রীয় ছাত্রলীগের এবং ২৬শে মার্চের পোষ্টারে রক্ষিত বঙ্গবন্ধুর শেখ মুজিবর
রহমানের ছবিতে অগ্নিসংযোগ পরবর্তি অশালীন মন্তভ্য করলেন স্থানীয় একদল বখাটে। বঙ্গবন্ধু পরিষদ সি:সহাসভাপতি মনচুর বাদী হয়ে পেকুয়া থানায় মামলা করলে ওসির নির্দেশে এএসআই বেলাল ঘটনা স্থলে সরজমিন পরির্দশনে গেলে ঘটনা সত্যতা পায় বলে জানা গেছে। বাদীর এজাহার সূত্রে জানা যায়,গত ৪/৫মাস আগে লাগানো কেন্দ্রীয় ছাত্রলীগের এবং ২৬শে মার্চের পোষ্টারে রক্ষিত বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ছবিতে বখশিয়াঘোনা এলাকার নুরুল আলমের চায়ের দোকানে টাঙ্গানো
দক্ষিন সুন্দরী পাড়া এলাকার মৃত আবদুল জলিলের পুত্র নুরুল আলম ও নুরুল ইসলামের পুত্র জহির উদ্দিনের নেতৃত্বে একদল মাদকসেবনকারী রমজানের রোজাকে তোয়াক্ষা না করে দিন দুপুরে সিগারেটের আগুন দিয়ে জ্বালিয়ে দেয় । শেখ মুজিব ও শেখ হাসিনাকে অকট্যভাষায় গালিগালাছ করলে স্থানীয় আ’লীগ কর্মী ছলিমুল্লাহ বাধা প্রদান করলে হাঁকাবাকাঁ সহ মারধর করা শুরু করলে লোক মারফত স্থানীয় উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সি:সহাসভাপতি মনচুর আলমকে খবর দেয়। এতে সন্ত্রাসীরা আরো ক্ষীপ্ত হইয়া মনচুর আলমকে মেরে ফেলার হুমকি প্রদর্শন করতে থাকলে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেয়। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড় বিএনপির সভাপতি আবু তাহের বলেন,এই লোকগুলো কোনো দলের নয় তারা এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোক। এমন কোনো খারাপ কাজ নাই তারা করেনা। আমি ও চাই তাদের শ্বাস্তি হোক। মমলা তদন্তকারী কর্মকর্তা বেলাল বলেন,আমি সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। এদেরকে আইনের আওতায় এনে অবশ্যই শ্বাস্তি দেব।

0 Comments