হাসান তারেক মুকিম
টেকনাফ থেকে সড়ক পথে ৪০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট পাচারকালে এক পাচাকারী সদস্যকে আটক করেছে রামু থানা পুলিশ। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত
প্রাইভেট কারটিও আটক করা হয়। এব্যাপারে রামু থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে ২৮ জুলাই রাত ১০ টায় রামু থানার ওসি এ কে নজিবুল ইসলামের নেতৃত্বে এস আই এস এম মিজানুর রহমান,এ এস আই মোঃ মশিউর রহমানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজার সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্ল্যাতলি নামক স্থানে কক্সবাজারমুখি নং চট্রমেট্রা ক ০২-১৬৪৫ সাদা রঙের প্রাইভেট কারটি তল্লাশী চালালে ইঞ্জিনে নিচে চাকার পাশে থাকা ২০ প্যাকেট (৮০০০) ইয়াবা ট্যাবলেটসহ কার চালক কাম পাচারকারী নুরে আলম(২৪)কে হাতেনাতে আটক করে। পরে পুলিশ জব্দকৃত ইয়াবা ট্রাবলেট ও কারসহ পাচারকারীকে রামু থানায় নিয়ে আসে। ২৯ জুলাই সকাল ১০ টায় খবর পেয়ে রামু থানায় ছুঠে আসেন কক্সবাজার জেলা পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর। তিনি প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের বলেন, এই প্রথম রামুতে ইয়াবার বড় একটি চালান জব্দ করা হল। সম্প্রতিক সময়ের মধ্যে এত বড় ইয়াবা চালান জব্দ করা সম্ভব হয়নি। তিনি দৃঢ় ভাবে বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যারা গডফাদার হিসাবে নৈপথ্যে থেকে ইয়াবা পাচারের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত রয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। রামু থানার ওসি এ কে নজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার এই বড় চালান আটক করা হয় এবং আটকৃকত পাচারকারীর বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে এবং প্রাইভেট কারটিও তাদের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।

0 Comments