Advertisement

্বঙ্গোপসাগরে কাঠ বোঝাই কার্গোবোট ডুবি


কায়ছার পারভেজ চৌধুরী
মিয়ানমার থেকে বাংলাদেশের টেকনাফ স্থল বন্দরে আসার পথে আকিয়াবের অদুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে একটি কার্গোবোট বোঝাই বিভিন্ন
প্রজাতির কাঠ সাগরে নিমজ্জিত হয়। সংশ্লিষ্ট সুত্রে এতথ্য পাওয়া গেছে। জানা যায়- বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের আওতায় টেকনাফ স্থল বন্দর অভিমূখী মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে একটি কার্গোবোট বোঝাই কাঠ আসার পথে গত ৩ জুন আকিয়াবের অদুরে আসলে প্রাকৃতিক দুর্যোগে কবলে পড়ে এবং প্রচন্ড ঢেউয়ের আঘাতে কাঠ বোঝাই কার্গোবোটটি সাগরে ডুবে যায়। এতে আনুমানিক দেড়কোটি টাকার চেয়ে বেশী কাঠ ছিল বলে জানা গেছে। উক্ত কার্গোবোটের মালিক টেকনাফ পৌর এলকার জালিয়া পাড়ার সীমান্ত বাণিজ্য ব্যবসায়ী জনৈক জাফরের বলে জানা গেছে। কার্গোবোটে থাকা মাঝি মাল্লাদের মিয়ানমারের জেলেরা ফিশিংবোটে তুলে নেয়ার পর আকিয়াবে আশ্রয় নেয়। টেকনাফ স্থল বন্দরের একাধিক সীমান্ত বাণিজ্য ব্যবসায়ীরা এ তথ্য প্রদান করে। এ ব্যাপারে টেকনাফ স্থল বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টম্স সুপারের কাছে জানতে চাইলে তারা ও এখবর শুনেছেন বলে জানায়।

Post a Comment

0 Comments