এম. রায়হান চৌধুরী
চকরিয়া পৌরসভার বিনামারা মৌলভীরকুম বাজারস্থ জাফর আলমের মালিকানাধীন কোটি টাকার পোল্ট্রি ফার্ম গুড়িয়ে দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। জানা
গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা মৌলভীরকুম বাজারস্থ মৃত আলহাজ্ব আবদু শুক্কুরের পুত্র জাফর আলমের মালিকানাধীন কোটি টাকা মূল্যের পোল্ট্রি ফার্মটি জমি-জমার বিরোধ নিয়ে একই এলাকার মৃত আবদু সামাদের পুত্র খলিলুর রহমানগং গত (২জুন) বিকাল ৫টার দিকে জমি দখলের কু-মানসে গুড়িয়ে দিয়েছে বলে ক্ষতিগ্রস্থ ফার্মের মালিক জাফর আলম সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, মৃত আবদু সামাদের ২য় স্ত্রী হাসনে আরা বেগম থেকে ৬/০৯/২০০৬ইং ৩৭০৬নং রেজিষ্ট্রি মূলে সাড়ে ১০ শতক জমি ক্রয় করে কাঠের দু’তলা বিশিষ্ট পোল্ট্রি ফার্ম নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। এতে আবদু সামাদের ১ম স্ত্রীর পুত্র খলিলুর রহমানগং ওই জমি দখলে নিতে বিভিন্নভাবে পাঁয়তারা চালায়। ফার্মের মালিক নিরুপায় হয়ে আদালতে শরণাপন্ন হলে আদালত স্থিতিশীলতা বজায় রাখার জন্য উভয়পক্ষকে নির্দেশ প্রদান করে। খলিলুর রহমান গং আদালতের নির্দেশ অমাণ্য করে ভূমি দখলে নিতে পোল্ট্রি ফার্ম ভাংচুরের ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। এদিকে খলিলুর রহমানের কাছ থেকে এ ঘটনা জানতে চাইলে তিনি জানান, জাফর আলমের অভিযোগটি মোটেই সত্যি নয়। তাদের পিতা আবদু সামাদ জীবদ্দশায় ১৫হাজার টাকা অগ্রিমের মাধ্যমে মাসিক ১হাজার টাকা ভাড়া নির্ধারণ করে ১০ বছরের জন্য ভাড়া নেয়। জাফর আলম ফার্ম নির্মাণ করা সময় কাঠের দু’তলা বিশিষ্ট ঘরে ১ম তলায় প্রায় আরসিসি ঢালায় দেয়। এতে ওজন সইতে না পেরে কাঠের ফার্মটি’র নিচের অংশ ভেঙ্গে পড়ে। এছাড়াও জাফর আলম স্থানীয় বিচার মিমাংশা ও বিভিন্ন দপ্তরে একাধিকভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবী করেছেন।

0 Comments