Advertisement

টেকনাফ বিজিবি কর্তৃক বিয়ার মদ সার ও ক্যারেন্ট জালসহ নৌকা জব্দ


জিয়াবুল হক
 টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড সদর বিজিবির জোয়ানেরা অভিযান চালিয়ে দুপুর ১টার সময় নাফ নদীর মাঝখানে আড়াই নম্বর সুইচ গেইট বেড়িবাঁধ থেকে
কোম্পানী কমান্ডার ফজলুর নিদের্শে নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে ৫৭৬ ক্যান বিয়ার ,ক্যারেন্ট জাল ৫৮ পাউন্ড , ১টি কাঠের নৌকা ,৪টি পানির ফিল্টার, ও শাহপরীর দ্বীপ বিজিবি কর্তৃক ৩টার সময় সুবেদার সিরাজুল হক নেতৃত্বে ৩৬হাজার টাকার ২৪ বোতল রান্ডন রাম মদ , অপরদিকে ঝিমংখালী বিজিবি ৮শ’টাকার ৪০ কেজি ইউরিয়া সার জব্দ করে। সবমিলিয়ে ২ লক্ষ ৮৫ হাজার ৮শ’৬ টাকা মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামাল সমূহ টেকনাফ শুষ্ক গুদামে জমা ও মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে প্রেরণ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানিয়েছে।

Post a Comment

0 Comments