হাসান তারেক মুকিম
কক্সবাজার-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও সোনালী ব্যাংক লিমিটেড-এর পরিচালক সাইমুম সরওয়ার কমল বলেন, বর্তমান সরকার উন্নয়নে
বিশ্বাসী। অতীতের সরকার নানা রূপকথার গল্প সাজিয়ে এদেশের সাধারণ জনগণের সাথে মিথ্যাচার করেছে, উন্নয়নের নামে কোটি কোটি টাকার দূর্নীতি করেছে। তিনি আরো বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে গর্জনিয়া ইউনিয়নে উল্লেখ্যযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। এর ধারাবাহিকতার অংশ হিসেবে গর্জনিয়ার থোয়াঙ্গাকাটা-বাইশারী সংযোগ সেতু নির্মাণ হচ্ছে। এছাড়া বেলতলী রাস্তা, টাইম বাজার-মাঝির কাটা রাস্তা পাকা করণের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে ও গর্জনিয়া ইউনিয়নকে বিদ্যুতায়ন করণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি গতকাল ৩ জুন, রবিবার বিকাল ৩টায় গর্জনিয়া থোয়াইঙ্গাকাটা-বাইশারীর সংযোগ সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, পিডিবি কক্সবাজার জোনের জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল, বাহাদুর, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা হাবিব উল্লাহ চৌধুরী, ইছহাক বাঙ্গালী, রামু ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির হেলাল, যুবলীগ নেতা উত্তম মহাজন, রামু স্বেচ্ছাসেবকলীগের সহ-সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদর স্বেচ্ছাসেবকলীগ নেতা শফি, গর্জনিয়া স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ সোহেল, খোকন প্রমূখ।


0 Comments