Advertisement

চকরিয়া-পেকুয়া সড়কে ডাকাতি ও যাত্রী হত্যা বাস চালকের লুন্ঠিত মোবাইলসহ তরুনী গ্রেফতার


স্টাফ রিপোর্টার
চকরিয়া-পেকুয়া সড়কের বরইতলী মছন্যাকাটা এলাকায় বাস ডাকাতি ও যাত্রী হত্যার ঘটনায় পুলিশ মূল রহস্য উদঘাটন করেছে। খুঁেজ পেয়েছে বাস চালকের
লুন্ঠিত মোবাইল ফোন। এসময় পুলিশ গ্রেফতার করেছে এক তরুনীকে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের গান্ধিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ২৪ মে সন্ধ্যায় এস আলম পরিবহনের একটি চেয়ারকোচ যাত্রী নিয়ে চট্রগ্রাম থেকে পেকুয়ার মগনামা ঘাটে ফেরার পথে রাত আনুমানিক ১০টার দিকে চকরিয়া-পেকুয়া সড়কের বরইতলী ইউনিয়নের পাহাড়ি এলাকা মছন্যাকাটা নামক স্থানে ডাকাতের কবলে পড়ে। ওই সময় ডাকাতরা বাস চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নেয়। ডাকাতিকালে বাঁধা দেয়ায় এক পর্যায়ে সশস্ত্র ডাকাতরা বাসযাত্রী পেকুয়া বাজারের স্টুডিও মালিক সবুজ দাশকে ছুরিকাঘাতে হত্যা করে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, এঘটনায় এস আলম পরিবহনের কাউন্টার ম্যনেজার বাদি হয়ে থানায় ডাকাতি ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তদন্ত জাকের হোসেন মাহমুদের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের গান্ধিপাড়া গ্রামের ওবাইদুল হকের মেয়ে ও চিহিৃত ডাকাত হেলাল উদ্দিনের শ্যালিকা আসমাউল হুসনাকে (১৬) গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির সময় লুন্ডিত এস আলম চেয়ারকোচ চালকের ব্যবহৃত মোবাইল ফোনটি।
থানার ওসি আরো জানান,  আটক তরুনী পুলিশের কাছে ১৬১ধারায় ও শনিবার বিকেলে কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবান বন্ধি দিয়েছে ডাকাতি ও যাত্রী হত্যার ঘটনায় তার বোনের জামাই ঢেমুশিয়ার হেলাল ডাকাত ও তার সহযোগিরা জড়িত।

Post a Comment

0 Comments