Advertisement

রামুতে দিন দুপুরে দোকান দখলে লুটপাট আহত- ৪


হাসান তারেক মুকিম
কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া গ্যারেজ নামক এলাকায় দোকানঘর দখলে নিতে দিন দুপুরে একদল সন্ত্রাসী ভাংচুর ও
লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, ওই ইউনিয়নের নাসিরাপাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র নোবেল দীর্ঘদিন ধরে পানিরছড়া গ্যারেজ নামক স্থানে পৈত্রিক সুত্রে পাওয়া জায়গার উপর দোকান ঘর নির্মাণ করে তারেক এন্ড ব্রাদার্স নামের মুদি ও চায়ের দোকান করে আসছিল নোবেল ও তার ছোটভাই ছোটন, তারেক, রেহান। তাদের ব্যাবসায়ীক সফলতায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় প্রভাবশালী বজল আহমদ বাবুল দীর্ঘদিন ধরে ওই জায়গা জোর পূর্বক দখলে নিতে চেষ্টা চালিয়ে আসছিল। এর ধারা বাহিকতায় গত ২ জুন বেলা সাড়ে এগারটায় বজল আহমদের নেতৃত্বে এক দল সন্ত্রাসী বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। এসময় তারা দোকানে অবস্থানরত নোবেল ও তার ছোটভাই ছোটন, তারেক, রেহানকে এলোপাতাড়ি মারধর করে দোকানের চেয়ার টেবিল ভাংচুর, মালমাল তছনছ ক্যাশ থেকে নগদ নব্বই হাজার টাকা, তিনটি মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে আহতদের মা জান্নাত আরা বেগম বাদী হয়ে স্থানীয় মৃত আব্দুশ শুক্কুর প্রকাশ কালু সওদাগরের পুত্র বজল আহমদ বাবুল, সুলতান আহমদ, সুলতান আহমদের পুত্র লিমন, মমতাজ আহমদের পুত্র মামুনুর রশিদ লিটন ও কক্সবাজারের কালু দোকান এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র আলমগীরকে বিবাদী করে রামু থানায় একটি এজাহার দায়ের করেন। আহতদের মা জান্নাত আরা বেগম জানান, ঘটনার পরেই অভিযুক্তরা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন চেষ্টা তৎবির চালিয়ে যাচ্ছে। তিনি ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Post a Comment

0 Comments