মুহাম্মদ এমদাদ উল্লাহ
বর্তমান নৈতিক অবক্ষয়মূলক সমাজে নীতি-নৈতিকতা ও মূল্যবোধ বাড়াতে স্কাউট আন্দোলনের কোন বিকল্প নেই। আপনারা শিক্ষক হিসেবে জাতির কাছে
দায়বদ্ধ। তাই প্রশিক্ষণলব্ধ জ্ঞান বিতরণের মাধ্যমে জাতির বৃহত্তর স্বার্থে দায়মুক্তি হবেন। উপরোক্ত কথাগুলো গতকাল কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সন্ধ্যা ৬ঘটিকার সময় ৮২তম কাবস্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্ভোধনী অনুষ্ঠানে খন্দকার জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন। বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক ও কোর্স লিডার এস. এম. ফারুক উদ্দিন (এ.এল.টি) এর সভাপতিত্বে, আ.ন.ম আজগর হোসাইন (এ.এল.টি)র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ফরিদুল আলম। এতে আরো বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন। চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় কক্সবাজার জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ হান্নান- যুগ্ম সম্পাদক কক্সবাজার জেলা, জসিম উদ্দিন (এ.এল.টি), মোহাম্মদ ইসলাম (উড ব্যাজার), পারভিন নাজ (উড ব্যাজার), প্রিয়তোষ চক্রবর্তী (উড ব্যাজার), বিজন কুমার দে (উড ব্যাজার) প্রমুখ। উল্লেখ্য ৩-৭জুন’১২ইং ৫দিন ব্যাপি এই প্রশিক্ষণ ক্যাম্পে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৮জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।

0 Comments