নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তৈতায়া এলাকায় মিসকাত বেগম (২৬) নামের এক গৃহবধূ খুন হয়েছে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল
থানা পুলিশ ৬ মে বুধবার রাত ১২ টার দিকে তার লাশ উদ্ধার করেছে। নিহত মিসকাত বেগম তৈতায়া এলাকার সৌদি আরব প্রবাসী ওমর ফারুকের স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে প্রতিবেশীরা মিসকাতের মৃত্যুর বিষয়টি টের পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় খবর দেয়। পরে রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদšরে জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় ও নিহত নারীর পারিবারিক সূত্র জানায়, উপজেলার ভারুয়াখালী এলাকার আবদুস সালামের মেয়ে মিসকাতের সঙ্গে ৬ বছর আগে ওমর ফারুকের বিয়ে হয়। তাদের সংসারে ২টি সন্তান রয়েছে। ফারুক বর্তমানে সৌদি প্রবাসী। তারা এ ঘটনার জন্য ফারুকের ভাই ও মিসকাতের দেবর মোহাম্মদ রোকনকে দায়ি করছেন। তাদের ধারণা, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে রোকনই তার ভাবীকে হত্যা করেছেন। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এসআই বাবুল আজাদ জানান, লাশের গলায় আঘাতের চিহœ রয়েছে। তাকে শ¡াসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

0 Comments