Advertisement

রামুতে দিন দুপুরে প্রবাসীর জায়গা দখল


রামু প্রতিনিধি
রামু রাজারকুলে দিনদুপুরে এক সৌদি প্রবাসীর জায়গা জবর দখল করেছে একদল সন্ত্রাসীরা। উক্ত দখলের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ
ব্যাপারে রামু থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ দ্বীপ গ্রামে সৌদি প্রবাসী আবছার কামালের ভোগ দখলীয় পার্শ্ববর্তী রাজারকুল ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায় রাস্তার পাশে অনুমান ১ একর জায়গা রয়েছে। ব্যবসায়ী আবছার কামাল সৌদি আরবে অবস্থান করার সুযোগে স্থানীয় কুচক্রী মহল উক্ত জায়গাটি দখলে নিতে মরিয়া হয়ে উঠে। তারই ধারাবাহিকতায় ৭ জুন সকাল ৮ টায় জাহেদুল হকের নেতৃত্বে শফিউল আলম ও মোরশেদ আলমসহ আরও ২/৩ জন সহযোগী অস্ত্রসস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে জায়গা দখলের উদ্দেশ্যে বাঁশের ঘেরা স্থাপন করে। এছাড়া সন্ত্রাসীরা সম্প্রতি প্রবাসী আবছার কামালের ভোগ দখলীয় জায়গার মাথাখিলা পাহাড় কেটে ফেলে।
অভিযোগের বাদী জোবাইদা বেগম জানান, তার স্বামী প্রবাসে অবস্থান করার সুযোগে উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তার স্বামীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত খতিয়ানভুক্ত জমির পাশ পাশের ভোগ দখলীয় জায়গা জবর দখলের তৎপরতা চালিয়ে আসছে। তারই সূত্র ধরে দিনদুপুরে সন্ত্রাসী ঐদিন আমার স্বামীর ভোগ দখলীয় জায়গায় ঘেরা বেড়া বসিয়েছে। এদিকে অভিযুক্ত জাহেদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

Post a Comment

0 Comments