Advertisement

অবসরপ্রাপ্ত এডিশনাল এসপি নুরুল আলমের ইন্তেকাল ঃ শোক


সরকারি কর্মচারি কল্যাণ সমিতি ঃ
এডভোকেট এম.এস নুরুল আলম অবসর প্রাপ্ত এডিশনাল এসপি ও কক্সবাজার জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সুযোগ্য সভাপতি গতকাল ৭
জুন বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় তাঁর কক্সবাজারের উত্তর বাহারছড়াস্থ বাসভভনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)।
কক্সবাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি সম্পাদক ও সকাল সদস্য-সদস্যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁর বিদোহী আত্মার মাগফেরাত প্রার্থনা করতঃ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
জাতীয় পার্টি ঃ
কক্সবাজার জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা সালমা পারভিন মনির, পিতা- সাবেক অতিরিক্ত এসপি এডভোকেট নুরুল আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কবির আহমদ সওদাগর, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী খোরশেদ আরা হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন কামাল, মেহেরুজ্জামান, নাজিম উদ্দিন চেয়ারম্যান, সদস্য আনোয়ার হোসেন,এস.এম বাবর, মোঃ আতিকুর রহমান, সাংবাদিক নুরুল আমিন সিদ্দিকি প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপরিবারের প্রতি সমবেদনা জানান।

Post a Comment

0 Comments