Advertisement

পুরাতন বিমানবন্দর সড়ককে একেএম মোজাম্মেল হক সড়কে নামকরণ

বার্তা পরিবেশক:
কক্সবাজার বিমানবন্দর সড়ককে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সড়কে নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার কক্সবাজার পৌর আওয়ামী লীগের

উদ্যোগে প্রধান সড়কস্থ পুরাতন বিমান বন্দর সড়কের সংযোগ স্থলে আনুষ্ঠানিকভাবে স্মৃতিফলক উন্মোচন করা হয়। স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ আনুষ্ঠানিকভাবে এ সড়কের নাম ঘোষণা করেন। এ উপলক্ষে বিকাল ৪টায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আয়োজন করা হয়। কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা সভাপতি এড. একে আহম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, যুগ্ন সাধারণ সম্পাদক এড. ফরিদুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা আশেক উল্লাহ রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি একেএম মোজাম্মেল হকের সুযোগ্য পুত্র শহিদুল হক সহ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছিফুল মওলা, ডা. পরিমল দাশ প্রমুখ। অনুষ্ঠানে বৃহত্তর নুনিয়ারছড়া, নতুন বাহারছড়া সহ ঐ সড়কস্থ এলাকার হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন। ফলক উন্মোচনের পরে একেএম মোজাম্মেল হকের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক এ সড়কের নামকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

Post a Comment

0 Comments