বার্তা পরিবেশক:
কক্সবাজারের কৃতি সন্তান সাহিত্যিক, সাংবাদিক, গবেষক বিশ্বজিত সেন গত ২১ থেকে ৩০ মে ২০১২ পর্যন্ত কক্সবাজার হাসপাতাল সড়কস্থ ডিজিটাল হাসপাতালে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে একদল বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তিনি বর্তমানে বাহারছড়াস্থ মোড়ের বাবুল কোম্পানির টিনের ভাড়াটিয়া
বাসায় অবস্থান করছেন।
উল্লেখ্য, অসুস্থ সাংবাদিক বিশ্বজিত সেনকে কিডনি চিকিৎসার জন্য ঢাকা, চট্টগ্রামের কিডনি বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিশ্বজিত সেনের কিডনি চিকিৎসার জন্য ঢাকা-চট্টগ্রাম যাওয়ার প্রস্তুতি চলছে।
ডিজিটাল হাসপাতালে অবস্থানকালীন সময়ে দলমত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ থেকে সকল পর্যায়ের মানুষ যাঁরা বিশ্বজিত সেনকে দেখতে গিয়েছেন সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের প্রতি বিশ্বজিত সেন গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। কিডনি চিকৎসা শেষে যাতে তিনি দ্রুত সুস্থতা লাভ করতে পারেন এ ব্যাপারে বিশ্বজিত সেন সকলের দোয়া এবং আর্শীবাদ কামনা করেছেন।

0 Comments