নিজস্ব প্রতিবেদক
আধুনিক সব চিকিৎসা সেবার প্রতিশ্রুতিতে আজ উদ্বোধন হচ্ছে জেনারেল হসপিটাল কক্সবাজার লিমিটেড। শহরের হাসপাতাল সড়কে জেলা জামায়াত অফিস
সংলগ্ন সুউচ্চ এবং নয়নাভিরাম উক্ত হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কর্তৃপক্ষ আজ বর্ণাঢ্য আয়োজন হাতে নিয়েছেন। গতকাল কক্সবাজারবাণীকে জেনারেল হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেকগুলো হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টারের এই শহরে নবনির্মিত জেনারেল হসপিটাল ব্যতিক্রমী সেবা প্রদান করবে রোগীদের। ২৪ ঘন্টা সেবা প্রদানের উক্ত হাসপাতালে অন্যদের চেয়ে কম খরচে বেশি সেবা পাবেন রোগীরা। এখানে এসি ননএসি কেবিন, জেনারেল বেডসহ আধুনিক সব সুবিধার পাশাপাশি রয়েছে দুটি লিফট, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ এবং সর্বাধুনিক প্রযুক্তির ৩টি অপরেশন থিয়েটার। বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ নার্স ছাড়াও এখানে রয়েছে উন্নত সব সুযোগ সুবিধা।

0 Comments