Advertisement

উখিয়া থানায় ৬ পুলিশ অফিসারের বদলী


উখিয়া প্রতিনিধি
উখিয়া থানা পুলিশের অভ্যন্তরে বদলী আতংক বিরাজ করছে। এক সাথে ৬ জন পুলিশ অফিসারকে জেলা ও বিভাগের বিভিন্ন স্থানে বদলী করেছে জেলা পুলিশ
কর্তৃপক্ষ। আর বদলী সংক্রান্ত খবর থানায় ছাওর হলে পুলিশের অভ্যান্তরে কে, কখন, কোথায় বদলী হচ্ছেন এ হিসাব কষছেন অনেকেই। থানার সহকারী উপ-পরিদর্শক জামাল উদ্দীনকে (চকরিয়া থানায়), হাবিবুর রহমানকে (কুমিল্লা), সুজন বড়–য়াকে (মহেশখালী), উপ-পরিদর্শক বাশারকে (কক্সবাজার সদর) ও প্রমোশন থেকে সহকারী উপ-পরিদর্শক বোরহান উদ্দীনকে (কক্সবাজার সদর) থানায় বদলী করা হয়েছে বলে পুলিশের ঘনিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া যাদের নাম এখনো বদলীর তালিকায় অর্ন্তভূক্ত হয়নি তারাও রয়েছে এক ধরনের অস্বস্থিতে। খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের অভ্যান্তরে সিন্ডিকেট গঠন করে ঘুষ বানিজ্য ও অদক্ষ, অসততার কারনে এসব পুলিশ অফিসারকে বদলী করা হয়েছে। থানা পুলিশের ওসি অপ্পেলা রাজু নাহার সাথে বদলী সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি ৬ জন পুলিশ অফিসার বদলী হওয়ার কথা স্বীকার করে বলেন, কি কারনে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বদলী করেছে তা আমার জানা নেই।

Post a Comment

0 Comments