কাইছার পারভেজ চৌধুরী
টেকনাফে দেশীয় তৈরী বন্দুক ও ৭ রাউন্ড গুলিসহ সিরাজুল ইসলাম (৩০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। সে টেকনাফের লেদা
রোহিঙ্গা টালের বি ব্লক ১১৯ নং শেডে (রোহিঙ্গাদের অনিবন্ধিত ক্যাম্প) বসবাসকারী খুইল্লা মিয়ার পুত্র। ৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া নৌ-ঘাটের কাছে শাহপরীরদ্বীপ বিওপির বিজিবি সদস্যরা তাকে অস্ত্রসহ আটক করে। এসময় সে অপর এক সহযোগীসহ মিয়ানমারে যাওয়ার চেষ্টা করছিল। তবে এসময় তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হাসান জানিয়েছেন।

0 Comments