Advertisement

রামুতে ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ


রামু প্রতিনিধি
রামুতে দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ড্রেন নির্মানে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে  উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে
এলাকাবাসী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে  রামু চাকমারকুল ও ফতেখাঁরকুল ইউনিয়নের সীমানায় তেচ্ছিপুল ব্রীজ সংলগ্ন   ফাড়িখালের দুই পাশ্ববর্তী গ্রামের মানুষ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমে দারুন কষ্টে দিনাতিপাত  করে আসছিল।  সম্প্রতি  এল জি ই ডি’র তত্বাবধানে তেচ্ছিপুল ষ্টেশনের মহাসড়কের পাশ ঘেঁষে  ড্রেন নির্মানকাজ শুরু হলে এলাকাবাসী মনে আশার আলো দেখা দেয়। কিন্তু প্রকল্পে নিয়োগকৃত ঠিকাদারের কাছ থেকে কাজটি  অঘোষিত ভাবে ক্রয় করে ড্রেন নির্মান কাজ শুরু করে দেয় চাকমারকুল ও ফতেখাঁকুলের বর্তমান চেয়ারম্যানদ্বয়। একপর্যায়ে ড্রেন নির্মানে অনিয়ম দেখা দিলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উক্ত নির্মান কাজ বন্ধ করে দেয়। অতপর রামু উপজেলার বিদায়ী ইউ এন ও শহীদ মোঃ ছাইদুল হক ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের  মধ্যস্থতায় ড্রেনের শুরু হতে শেষ পর্যন্ত দেওয়াল নির্মান এবং উক্ত ড্রেনের উপর ব্যবহারের যাতায়ত পথে স্লেপ বসানো শর্তে কাজ চালানোর সিন্ধান্ত হয়। কিন্তু প্রকল্পের বরাদ্ধকৃত অর্থ ও এলাকার জনসাধারনের কাছ থেকে সংগ্রীহিত নির্মান সামগ্রী ও  নগদ  অর্থের সমন্বয়ে কাজ শুরু করলেও বর্তমানে কাজটি অসমাপ্ত রাখার পাঁয়তারা চালাচ্ছে। এতে পানি নিষ্কাশনে ব্যাঘাত ,ড্রেনের পাড় ভাঙ্গা ও খোলা ড্রেনের জানমালের চরম ক্ষয়ক্ষতির আশংকা করছে  ভূক্তভোগী এলাকাবাসী। এব্যাপারে স্থানীয় বাসিন্দা শিক্ষক আবুল কালাম জানান, আগে দক্ষিণ চাকমারকুলের বিলের পানি ফাড়ি খালের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবাহিত  হতো। কিন্তু সম্প্রতি পানি প্রবাহের মুখে এলাকার কিছু প্রভাবশালী মহল কর্তৃক পাকা স্থাপনা নির্মানের ফলে বিভিন্ন স্থানে  জলাবদ্ধতা  সৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, বৃহত্তর চাকমারকুলবাসীর  স্বার্থে তিনিসহ এলাকার আরও কয়েক জনের  মালিকানাধীন জায়গার উপর দিয়ে ড্রেন নির্মানে  রাজি হন। তারপরও  উক্ত দুই ইউপি চেয়ারম্যান  নিম্মমানের উপকন দিয়ে ড্রেন নির্মান করে যাচ্ছেন।
তিনি  চুক্তি মোতাকে আসন্ন বর্ষার আগেই অসমাপ্ত ড্রেন নির্মানের কাজ দ্রুত সমাপ্ত করার জন্য দাবী জানান। অভিযোগকারীরা হলেন,আবুল কালাম, মোজাফ্ফর,মোজাম্মেল হক,আব্দু ছালাম, নুরুল আবছার,ছাবের আহমদ আলী হোসেন, মনির আলম,আব্দু শুক্কুর আব্দুল মালেক, নবীর হোসেন,সমীম,জসিম,নুরুল আজিম,নুরুল জাকিম,আমির হোসেন,মোঃ আলম,ইমাম শরিফ,জয়নাল,ওয়াসিম,বাচ্চু, নুরুল ইসলাম,আব্দু খালেক,রাশেদা,জুলেখা বেগম,শাহ আলম, মনোয়ারা, জসিম উদ্দিন রুবেল আলম,মজিবুর রহমান,রুবেল,হাবি আহমদ,আবু বকর ছিদ্দিক, জামাল হোসেন, রাবেয়া বসরী,খুরশেদ আলম, মোঃ আলম,আছার,আমিনা খাতুন, সহিদ আলম, রহিম উদ্দিন, খোরশেদ আলম, আহমদ হোসেন, মোঃ শাহজাহান, আবদুল্লাহ। এবিষয়ে রামু ফতেখাঁরকুল ইউপি চেয়রাম্যান সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা আস্বীকার করেন। একই বিষয়ে  চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনিও অভিযোগ আস্বীকার করে ড্রেনের উপর স্লেপ বসানোর কথা নাই এবং ড্রেন নির্মান কাজে ফায়দা লুটতে না পেরে  এলাকার কুচক্রীমহল বিভিন্ন স্থানে এসব অভিযোগ করছে বলে তিনি জানান।

Post a Comment

0 Comments