Advertisement

জালালাবাদে সীমানা বিরোধের সংঘর্ষে আহত ৬


সেলিম উদ্দীন,ঈদগাঁও,কক্সবাজার।
জালালাবাদে বিবদমান পক্ষদ্বয়ের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। ৭ জুন সকালে বাহারছড়ায় ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, জমি সংক্রান্ত ব্যাপারে
বাহারছড়ায় বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। পক্ষদ্বয় হলো হাবিবুর রহমান গং ও মোহাম্মদ কালু মাঝি গং বৃহস্পতিবার সকালে কালু মাঝি গং প্রতি পক্ষের জমিতে ঘেরা-বেড়া দিতে থাকে। এতে তারা প্রতিপক্ষের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় মহিলা সহ ৬ জন আহত হন। আহত হাবিবুর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) মেয়ে আয়েশা বেগম (১৮), পুত্র মৌলানা মাহামুদুর রহমান (৩৫), মৃত কবির আহমদের পুত্র কালু মাঝি (৪০) ও মৃত নছরত আলীর পুত্র মমতাজ আহমদ (৪৫)। সংঘটিত ঘটনায় মৌলানা মাহমুদুর রহমান ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ঘটনার পরপর লিখিত অভিযোগ দেন।

Post a Comment

0 Comments