ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশের সরকারকে আহবান জানিয়েছে, দেশটি যেনো মিয়ামনমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেয়। এর আগে মিয়ানমারে মুসলমান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে চলমান সহিংসতার জের ধরে পালিয়ে আসা কমপক্ষে ছটি নৌকাভর্তি শরণার্থীকে সীমান্ত দিয়ে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাংলাদেশে ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্স জানিয়েছেন, “দুই সীমান্তেই নিজ নিজ দেশের বাহিনী নিয়ন্ত্রণ বজায় রাখতে নিরাপত্তা জোরদার করেছে। অল্পসংখ্যক শরণার্থীই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে পারছে।”
তিনি বলেন, “আমরা অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছি, তারা যেনো যতটা সম্ভব সীমান্ত শিথিল রাখে। আশ্রয়প্রার্থীদের প্রবেশ করতে দেয়। বিশেষ করে সহিংসতা থেকে পালিয়ে আসতে গিয়ে যারা আহত হয়েছে।”

0 Comments