সিরাজুল ইসলাম
ককসবাজার সদর উপজেলার ইসলামাবাদে জায়গা দখলকে কেন্দ্র করে ১ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ১৭জুন সকালে ্বর্ণিত ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জায়গার মালিক মাষ্টার আবদুল জলিল জানান, ১৯৯৯ ও ৯৭সালে ঈদগাঁও মৌজার আর. এস ৫৪৬৬ ও বি.এস ৬২৪০ আন্দর পৃথক ৩ টি দলিল মূলে ১৫.১৮শতক ভিটি জায়গা ক্রয় করে অদ্যাবদি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছে। এদিকে তার জায়গার প্রতি লুলোপদৃষ্টি পড়ে একই এলাকার প্রভাবশালী জসিম গংয়ের। গতকাল সকালে হঠাৎ তার জায়গার একাংশে দখলে নিতে ঘেরা দেয়ার চেষ্টা করলে বাঁধা প্রদান করে জমির মালিক মাষ্টার আবদুল জলিল ও তার পুত্র দেলোয়ার। এ সময় দখলবাজদের হামলায় দেলোয়ার (৩০) গুরুতর আহত হয়। আহতকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে ঈদগাঁও পুলিশের এস.আই. সেকান্দর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

0 Comments