Advertisement

অবশেষে পালং আর্দশ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি
উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালং আর্দশ উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন কর্মকান্ড ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য অবশেষে চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষাবোর্ড এডহক কমিটি অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পালং আর্দশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটির সভাপতি নুরুল হুদা, অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব আকবর আহমদ চৌধূরী, শিক্ষক প্রতিনিধি মাষ্টার নূর হোসেন ও সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক মোঃ নুরুল হক দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম গত ১৯/০৬/২০১২ইং ।  উক্ত এডহক কমিটি অনুমোদন প্রদান করেন। নব গঠিত এডহক কমিটির সভাপতি নুরুল হুদা ও অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব আকবর আহমদ চৌধুরী জানান, দীর্ঘ দেড় বছর পর বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে বিদ্যালয়ের সে ঐতিহ্য ও সুনাম ফিরিয়ে আনার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি দুর্নীতি, অনিয়ম মুক্ত বিদ্যালয় হিসেবে পালং আর্দশ উচ্চ বিদ্যালয়কে সবার কাছে গ্রহণযোগ্য করব এটা আমাদের বিশ্বাস। তাই সচেতন মহল অভিভাবক, সুশীল সমাজ ও প্রশাসন সহ সর্বস্তরের সকলের সহযোগীতা কামনা করছি।

Post a Comment

0 Comments