Advertisement

মসজিদে পুলিশ পাহারা বসানোর নিন্দায় জেলা জামায়াত

বার্তা পরিবেশক
ইসলামী জনতাকে আতংকগ্রস্থ করতে শুক্রবারে মসজিদে মসজিদে পুলিশ পাহারা বসানোর তীব্র নিন্দা জানিয়ে এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান,কেন্দ্রীয় শুরা সদস্য এডঃ ছালামতুল্লাহ ও সেক্রেটারী জিএম রহীমুল্লাহ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,দেশের শীর্ষস্থানীয় নির্যাতিত আলেম উলামাদের ব্যাপারে জনগণের মাঝে সহমর্মিতা সৃষ্টি হওয়া স্বাভাবিক এবং এটা একজন মুসলমানের ঈমানের দাবীও বটে। আর তা সার্বজনীন মানবাধিকার সনদেরও দাবী। দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান সরকার জনগনের  এ আবেগ অনুভুতিকে দমন করার অপপ্রয়াস চালাচ্ছে। এর অংশ হিসাবে কক্সবাজারে কোন ধরণের উত্তেজনা বিহীন শান্তিপূর্ণ পরিবেশেও প্রতি শুক্রবার মসজিদে মসজিদে পুলিশ পাহারা বসানো হচ্ছে। দেশের চোর ডাকাত পাহারা দেওয়ার পরিবর্তে ইসলাম বিদ্বেষী এ সরকার পুলিশবাহিনীকে মসজিদে মুসল্লি পাহারা দিতে বাধ্য করছে। এতে সাধারণ মুসল্লিদের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে। নির্বিঘেœ মুসল্লিরা মসজিদে আসতে ভয় পাচ্ছে। স্বতঃস্ফুর্তভাবে ধর্মীয় কর্মকান্ড সম্পাদনে মুসল্লিরা বাধাগ্রস্থ হচেছ। সাধারণতঃ অপরাধীরা পর্যন্ত শুক্রবারে মসজিদে এসে ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের মাধ্যমে ভাল হওয়ার চেষ্টা চালায়। পুলিশ পাহারার কারণে ভাল হওয়ার এ পথটাও এখন রুদ্ধ হতে চলেছে। এটা ধর্মীয় চর্চাকে সংকুচিত করে আনার এবং নৈতিকতা সৃষ্টির পথকে বন্ধ করার ঘৃণ্য অপপ্রয়াস। দ্বিতীয় মুসলিম প্রধান দেশ হিসাবে এখানে সরকারের এরকম অবিবেচক পদক্ষেপ সত্যিই উদ্বেগজনক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
নেতৃবৃন্দ মসজিদগুলোকে পুলিশ বেষ্টিত না রেখে মুসল্লিদেরকে নির্বিঘেœ তাদের ধর্মীয় কর্মকান্ড সম্পাদনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Post a Comment

0 Comments