Advertisement

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারবাণীর প্রথম বর্ষপূর্তি ও গুণিজন সম্মাননা



নিজস্ব প্রতিবেদক
পবিত্র খতমে কোরআন, সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ, গুণিজন সম্মাননাসহ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক
কক্সবাজারবাণীর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। বুধবার বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে স্টাফ রিপোর্টার নুরুল আমিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত দৈনিকটির বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমদ চৌধুরী। কক্সবাজারবাণীর প্রধান সম্পাদক আতাহার ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজারবাণী সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও হুইফ কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
সভায় কক্সবাজারবাণীর দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কেটে উদ্বোধকের ভাষণে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী বলেন, সংবাদপত্র ও সাংবাদিক ছাড়া জাতি কোনদিন আলোর মুখ দেখতে পারেনা। তাই সকল সংবাদপত্র ও সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠতা রক্ষা করে দেশ, মাটি ও মানুষের জন্য নিবেদিত হওয়া। প্রতিষ্ঠার স্বল্প সময়ে দৈনিক কক্সবাজারবাণী সত্য প্রকাশে যে সাহস ও নীতি-নৈতিকতার স্বাক্ষর রেখেছে, জেলা পরিষদ প্রশাসক তা রক্ষায় কক্সবাজারবাণীর সংশ্লিষ্টদের আরো বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, কক্সবাজারের উন্নয়নে দলমতের উর্ধ্বে উঠে সকল সংবাদপত্র ও সাংবাদিকদের একযোগে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, সমাজের সকল অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে একটি সংবাদপত্র যে ভূমিকা পালন করতে পারে তাতেই নিঃসন্দেহে সাধারণ মানুষ উপকৃত হয়। ফলে সাংবাদিকদের উচিত অন্তত পেশার স্বার্থে দলমত নির্বিশেষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, জিয়া গেস্ট ইন এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শফিকুর রহমান, গ্রীণ ডেল্টা হউজিং এর ম্যানেজার টিটু, শেকড় সন্ধানী কবি সিরাজুল হক সিরাজ, কক্সবাজার নিউজ ডট কম-এর চেয়ারম্যান আকতার চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, কক্সবাজারবাণীর পরিচালক এইচএম আবু ছিদ্দিক, নির্বাহী সম্পাদক হুমায়ুন ছিদ্দিকি, সহকারি সম্পাদক মোঃ আকতার হোছাইন কুতুবী, রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, টেকনাফ প্রেস ক্লাব সহ-সভাপতি তাহের নাঈম, কক্স আল-নূর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, চেয়ারম্যান এডভোকেট নেজামুল হক, পরিচালক আবু জাফর ছিদ্দিকী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কামাল হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ কক্সবাজার পিটিআইর সাবেক সুপারিনটেনডেন্ট রাজবিহারী চৌধুরী, কক্সবাজারবাণীর স্টাফ রিপোর্টার মোঃ কুতুব উদ্দিন, ঈদগাঁও প্রতিনিধি সেলিম উদ্দীন, চকরিয়া প্রতিনিধি এম. রায়হান চৌধুরী, স্টাফ রিপোর্টার জান্নাতুল বকেয়া রেখাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে কক্সবাজারের শিক্ষা, সাহিত্য, পর্যটন, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৬ জন গুণি ব্যক্তিকে সম্মানা প্রদান করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক সময়ে দৈনিক কক্সবাজারবাণী অফিসে ঢুকে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের কাউকে গ্রেপ্তার না করার পুলিশী ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের শীগ্রই গ্রেপ্তারের জোরালো দাবি জানান। এসময় শাহজাহান চৌধুরী বলেন, সত্য প্রকাশে আপোষহীন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান ও আতাহার ইকবালের উপর হামলাকারীদের বিচার একদিন হবে।

Post a Comment

0 Comments